ভোরবেলাতেই বাজারে হানা করোনা মোকাবিলায় গঠিত গড়বেতা ১নং ব্লকের টাস্কফোর্সের - The News Lion

ভোরবেলাতেই বাজারে হানা করোনা মোকাবিলায় গঠিত গড়বেতা ১নং ব্লকের টাস্কফোর্সের

 


দি নিউজ লায়ন;  বুধবার ভোরবেলাতেই বাজারে হানা দিলো করোনা মোকাবিলায় গঠিত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১নং ব্লকের টাস্কফোর্স।এইদিন বিডিও সেখ ওয়াসিম রেজা, যুগ্ম বিডিও শিলাদিত্য জানা, গড়বেতা থানার পুলিশকে নিয়ে গড়বেতা এক ব্লকের একের পর এক আনাজ বাজার, মাছ বাজার, পাইকারি আনাজ বাজারে হানা দেন। 


ভোরবেলাতেই দোকান খোলা রাখায় বন্ধ করে দেন তাঁরা। ৩৬ টি দোকান বন্ধ করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি মাস্ক না পরায় ৫৭ জনকে ধমক দিয়ে মাস্ক  পরানো হয়। আনাজ বিক্রেতাদের নির্দিষ্ট সময়ের আগে বাজার খোলায় ধমক দিয়ে বাজার বন্ধ করান। তাঁরা এদিন ভোরে হানা দেন রাধানগর পাইকারি বাজার, ডেইলি বাজার, মাছ বাজার, গড়বেতার সত্যনারায়ণ মোড়ের আনাজ বাজার সহ একাধিক বাজারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.